Chapter 5

বন্ধ দরজার ওপারে

1 min read

বিশ্ববিদ্যালয়ের একদম পুরোনো ভবনের শেষ প্রান্তে ছিল বিশাল একটি লাইব্রেরি। কিন্তু... সেটির দরজা সবসময় বন্ধ থাকত। সেখানে কখনো কাউকে ঢুকতে দেখা যেত না। দরজার ওপরে বড় অক্ষরে লেখা ছিল— SCHOOL LIBRARY আশ্চর্যের বিষয়, এটি বিশ্ববিদ্যালয়ের ভেতর হলেও নাম ছিল "School Library"। একদিন আলেক্স, রোমা আর সানি দূর থেকে দরজাটির দিকে তাকিয়ে ছিল। হঠাৎ পেছন থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে এল। "ওই দরজার কাছে কখনো যেও না।" তারা ঘুরে দেখে বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার দাঁড়িয়ে আছেন। তার চোখে ছিল অদ্ভুত আতঙ্ক। তিনি আবার বললেন, "যদি নিজের জীবনকে ভালোবাসো... কখনো ওই দরজা খুলবে না।" এই বলে তিনি দ্রুত চলে গেলেন। তিন বন্ধু একে অপরের দিকে তাকাল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর রোমা ধীরে বলল, "যতই নিষেধ করুক... ওই দরজার ওপারে কী আছে, সেটা আমি জানতে চাই।" সানি বলল, "আমিও।" আলেক্স দরজাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, "একদিন... আমরা এই লাইব্রেরির দরজা খুলব।" ঠিক তখনই... বন্ধ দরজার ওপাশ থেকে যেন খুব আস্তে একটি শব্দ ভেসে এল— ঠক... ঠক... ঠক... তিনজনের শরীর হিম হয়ে গেল। কিন্তু দরজার সামনে... তারা ছাড়া আর কেউ ছিল না।

✦ ✦ ✦