Setting the scene…

Interactive story
স্কুল লাইব্রেরির
a horror adventure
Play the first scenes free. No sign-up.
Previously
…ঠিক তখন রোমার মাথায় একটি বুদ্ধি এল। সে বলল, "চাবি তো লোহার হয়। যদি চৌম্বক দিয়ে খুঁজি?" সানি সঙ্গে সঙ্গে বলল, "হ্যাঁ! চেষ্টা করা যাক।" রোমা নিজের মোবাইল ফোন খুলে তার ভেতরের ছোট্ট চুম্বকটি বের করল। তারপর সেটি একে একে প্রতিটি বুকশেলফের সামনে ঘোরাতে লাগল। হঠাৎ— একটি মোটা পুরোনো বই কেঁপে উঠল। তখন তাদের হাতে আর মাত্র দুই মিনিট সময়। আলেক্স দ্রুত বইটি টেনে বের করল। বইটি খুলতেই ভেতরে একটি ছোট্ট লোহার চাবি দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে বিশাল বুকশেলফটি ধীরে ধীরে দুই ভাগ হয়ে সরে গেল। ভেতরে একটি লোহার দরজা দেখা গেল। তিনজন একসঙ্গে দৌড়ে গিয়ে চাবিটি তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিল। ক্লিক! দরজাটি খুলে গেল। তারা বুঝতে পারল, তারা প্রথম লাইব্রেরি পেরিয়ে দ্বিতীয় লাইব্রেরিতে প্রবেশ করেছে।