Setting the scene…

Interactive story
স্কুল লাইব্রেরির
a horror adventure
Play the first scenes free. No sign-up.
Previously
…হঠাৎ পেছন থেকে গম্ভীর একটি কণ্ঠস্বর ভেসে এল। "ওই দরজার কাছে কখনো যেও না।" তারা ঘুরে দেখে বিশ্ববিদ্যালয়ের হেডমাস্টার দাঁড়িয়ে আছেন। তার চোখে ছিল অদ্ভুত আতঙ্ক। তিনি আবার বললেন, "যদি নিজের জীবনকে ভালোবাসো... কখনো ওই দরজা খুলবে না।" এই বলে তিনি দ্রুত চলে গেলেন। তিন বন্ধু একে অপরের দিকে তাকাল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর রোমা ধীরে বলল, "যতই নিষেধ করুক... ওই দরজার ওপারে কী আছে, সেটা আমি জানতে চাই।" সানি বলল, "আমিও।" আলেক্স দরজাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, "একদিন... আমরা এই লাইব্রেরির দরজা খুলব।" ঠিক তখনই... বন্ধ দরজার ওপাশ থেকে যেন খুব আস্তে একটি শব্দ ভেসে এল— ঠক... ঠক... ঠক... তিনজনের শরীর হিম হয়ে গেল। কিন্তু দরজার সামনে... তারা ছাড়া আর কেউ ছিল না।